আবাসিক প্রকল্প
২০১৫ সাল থেকে চিন্তা স্থাপত্য ১৫টি বাড়ির নকশা করেছে: ঢাকার শহুরে বাড়ি থেকে রংপুর, কুমিল্লা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার পারিবারিক বাড়ি। কয়েকটিতে এখন মানুষ থাকছেন, যেমন মোহাম্মদপুরের আলো আড়াল, রংপুরের ভূঁইয়া বাড়ি আর কুমিল্লার বাড়ি নাঙ্গলকোট; বাকিগুলো নির্মাণাধীন বা নকশা-প্রস্তাব।
প্রতিটি বাড়ির নকশা গড়ে ওঠে পরিবার, জমি আর জলবায়ু ঘিরে: উঠোন, আলো ছেঁকে আনা আর ঘরের আড়াল রাখা ইটের জালি, প্রাকৃতিক বাতাস চলাচল, আর পরিবারের একসঙ্গে থাকার জায়গা।



