
Bari Residence
A Spatial Dialogue Between Nature and Living
Located in the natural and climatic context of Sylhet, Bari Residence is an ongoing residential project by Chinta Sthapatya. The architectural approach emphasizes the relationship between functional living, personal privacy, and the natural environment. Responding to the local climate, the design explores opportunities for natural light and ventilation to create a comfortable residential environment. The relationship between interior and outdoor spaces is considered an essential element in shaping a cohesive spatial experience for everyday living. The architectural intention of Bari Residence extends beyond providing shelter, seeking to establish a meaningful connection between nature, space, and family life.
বাড়ি রেসিডেন্স
প্রকৃতি ও বসবাসের স্থানিক সংলাপ
সিলেটের প্রাকৃতিক ও জলবায়ুগত প্রেক্ষাপটে পরিকল্পিত বাড়ি রেসিডেন্স চিন্তা স্থাপত্যের একটি নির্মাণাধীন আবাসিক প্রকল্প। প্রকল্পটির স্থাপত্যিক ভাবনায় বসবাসের কার্যকারিতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় জলবায়ু, প্রাকৃতিক আলো ও বায়ুপ্রবাহের সম্ভাবনাকে বিবেচনায় রেখে একটি স্বাচ্ছন্দ্যময় আবাসিক পরিবেশ নির্মাণ এই নকশার অন্যতম লক্ষ্য। অভ্যন্তরীণ ও বহিরাঙ্গনের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে দৈনন্দিন জীবনযাপনের জন্য একটি সংহত স্থানিক অভিজ্ঞতা গড়ে তোলার ধারণা এখানে অনুসন্ধান করা হয়েছে। বাড়ি রেসিডেন্সের স্থাপত্যিক অভিপ্রায় কেবল একটি বাসস্থান নির্মাণ নয়, বরং প্রকৃতি, পরিসর ও পারিবারিক জীবনের মধ্যে একটি অর্থবহ সম্পর্ক প্রতিষ্ঠা করা।